Read Time:1 Minute, 21 Second

টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত নিয়ে টান দিলে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমীরের নিজ আসন ঢাকা ১৫-তে নির্বাচনী এক পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, ‘জামায়াতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে। ক্ষমতার লোভে বেপরোয়া হয়ে খুনখারাবি করছে’। এদের হাতে দায়িত্ব দিলে দেশের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ২৪ এর জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা স্মরণ করে আমির বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দিবে’। নতুন বাংলাদেশে আর কাউকে ভোট ডাকাতি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
Next post ১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
Close