ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তারা শরিয়াহ আইন অনুযায়ী দেশ চালাতে চায় না। প্রচলিত আইনে দেশ পরিচালনার পাশাপাশি তারা আমেরিকা ও ভারতের গোলামি করতে চায়। জনগণ এসব ভাঁওতাবাজির রাজনীতি দেখতে চায় না। ইসলাম নিয়ে জামায়াতের এসব তামাশা ধর্মপ্রাণ মুসলমানরা বরদাস্ত করবে না। জামায়াতের মুখে এক কথা, অন্তরে অন্যটা। দ্বিচারিতা আচরণ কোনো ইসলামী দলের হতে পারে না।
রোববার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সমর্থনে জনসভাটি আয়োজন করা হয়।
রেজাউল করীম বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না। আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত।
তিনি আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠার একমাত্র প্রতীক হাতপাখা। হাতপাখা ক্ষমতায় যেতে পারলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে। দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ ও আদর্শের পক্ষে তথা মানবতার কল্যাণে কাজ করবে।
চরমোনাই পীর বলেন, এই আসনের খালেদ সাইফুল্লাহ বিজয়ী হলে এখানকার প্রধান সমস্যা নদীভাঙন রোধে তিন হাজার ১০০ কোটি টাকার বরাদ্দ শতভাগ বাস্তবায়ন হবে এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে। সরকারিভাবে উদ্যোগ নিয়ে ভুলুয়া নদী খনন করা হবে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য বিভাগের উন্নয়ন, ভূমি খাতের দুর্নীতি বন্ধ, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করার পাশাপাশি কৃষক ও জেলেদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা হাবিবুর রহমান মিসবাহ, জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুরের সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক জহির উদ্দীন প্রমুখ।
More Stories
জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা...
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায়
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে চারজন মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সোমবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন...
জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। রবিবার (২০ সেপ্টেম্বর)...
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লি-ঢাকার আলোচনা: ইন্ডিয়ান এক্সপ্রেস
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পথে ফেরাতে বাংলাদেশী প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা শুরু করেছে ঢাকা ও দিল্লি। সফরের...
বাবা-মায়ের পথ ধরে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে প্রথমবারের...
আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাবো: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে...
