এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তিনি জনগণের সঙ্গে করা কোন প্রতিশ্রুতি রক্ষা না করে ক্ষমতা আঁকড়ে ধরে দেশকে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের দিকে ঠেলে দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশে কখনোই শান্তি ও স্থিতিশীলতা ফিরবে না।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। তিনি সবাইকে দল-মত নির্বিশেষে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
More Stories
সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা
কুমিল্লার মনোহরগঞ্জের চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চার শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। রোববার (২৮ জুন) সংসদ সচিবালয়ের...
জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও মাস্টারমাইন্ড নিয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের...
বাংলাদেশ-মিয়ানমার-চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক সংযোগপথ (করিডোর) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। একই সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর...
প্যারিসে শেষ মুহূর্তে ভেস্তে গেল স্বাস্থ্যমন্ত্রীর সংবর্ধনা
বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের ফ্রান্স সফর উপলক্ষে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত...
চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী...
জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে। আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে...
