পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের ‘বিইজি৩৪১’ নামের ফ্লাইটটি ঢাকা থেকে সরাসরি উড়ে গিয়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ঐতিহ্যবাহী বিমানের ফ্লাইটটিকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
এদিকে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানায়, সংস্থাটি এই ফ্লাইটকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় বলে উল্লেখ করেছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, বিমানের বিইজি৩৪১ ফ্লাইটটি ঢাকা সময় বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ১৫ মিনিটে উড়াল দেয়। পাকিস্তান সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে অবতরণ করে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে জানানো হয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হওয়ার কথা।
বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, ‘পূর্ণ আসন’ নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও অন্য কর্মকর্তারা উদ্বোধনী ফ্লাইটকে বিদায় জানান।
More Stories
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন।...
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের...
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
দেশের বাইরে বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা বা ভিলা-জমি কেনার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র ও...
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি: নাহিদ
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে পটপরিবর্তন হলেও এর আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন...
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে...
