বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। একই অপরাধে সাধারণ মানুষের যে বিচার হবে, একজন প্রধানমন্ত্রীও সেই অপরাধ করলে সমান বিচার হবে। সেই বিচারটাই আমরা কায়েম করতে চাই। আর এরকম বিচার কায়েমের ঘোষণা করলে তখন প্রথম দিন থেকে শতকরা ৯০ ভাগ অপরাধ বাতাসে মিলিয়ে যাবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাকিদের সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে। সংশোধন না হলে আইনের আওতায় এন তাদের সমান বিচার করা হবে। এখানে কারো জন্য সোনার তলোয়ার আবার কারো জন্য ইস্পাতের তলোয়ার হবে না। আমি বলছি ন্যায়ের কথা, ইনসাফের কথা, ইনসাফপূর্ণ শাসনের কথা।
তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য ও শিক্ষা পিছিয়ে রয়েছে। আল্লাহ আমাদের কবুল করলে আমরা শিক্ষার জন্য কাজ করবো, স্বাস্থ্যের জন্য কাজ করবো। আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে। যমুনার স্থায়ী বাধ দেওয়া হবে।
গণভোটের বিষয়ে জামায়াতের আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে ওসমান হাদি তোমাকে কথা দিচ্ছি, তোমার হত্যার বিচার হবে, ১৪০০ শহীদকে কথা দিচ্ছি, তোমাদের হত্যাকাণ্ডেরও বিচার করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলে, আমরা তোমাদের ঋণ পরিশোধ করবো। গণভোটে ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে আর ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। আমার সোনার দেশ গড়ার জন্যেই আমদের ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
More Stories
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন।...
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের...
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
দেশের বাইরে বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা বা ভিলা-জমি কেনার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র ও...
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি: নাহিদ
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে পটপরিবর্তন হলেও এর আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন...
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে...
