নির্বাচন কমিশন (ইসি) বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে। বিএনপির চাপে পড়ে ইসি আইনি অবস্থান থেকে সরে আসছে এবং সংস্কারের বিরুদ্ধে কাজ করছে।’ তার অভিযোগ, বিএনপির চাপেই ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি ইসি সংস্কার ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘ইলেকশন কমিশন যদি সবার আস্থা অর্জন করতে না পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন কীভাবে প্রত্যাশা করব? ইসি যদি মনে করে দেশে একটাই দল আছে, তাহলে তারা ভুল ভাবছে।’
তিনি আরও বলেন, ‘ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে আমাদের অবস্থান নিতে হবে। আমরা মুখোমুখি সংঘাতে যেতে চাই না, তবে পক্ষপাতদুষ্ট আচরণ চললে মাঠে নামতে বাধ্য হব।’
নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের পক্ষে রায় দেওয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে মব তৈরি করায় এমন সিদ্ধান্ত এসেছে।’ তিনি জানান, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিক—এটি এনসিপি চায় না এবং এ বিষয়ে আদালতের শরণাপন্ন হবে দলটি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমান দেশে আসার সময় সারা ঢাকায় তার ছবি সংবলিত পোস্টার–ব্যানারে ছেয়ে গিয়েছিল। তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার শোকসভার নামেও নানা প্রচারণা চলছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’
তারেক রহমানের একটি বক্তব্য উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘তিনি বলেছিলেন—আই হ্যাভ এ প্ল্যান। স্বাধীন প্রতিষ্ঠান ইসিকে নিয়ন্ত্রণ করা কি সেই পরিকল্পনার অংশ? মিডিয়া নিয়ন্ত্রণ করা কি তার পরিকল্পনা?’
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও দুই সদস্য। এর আগে বিকেল ৫টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।
More Stories
মারা গেছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন
সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল...
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (...
নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৩ মে)...
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে,...
বন্ধুত্বের পরিচয় কাঁটাতারের বেড়া হতে পারে না: নাহিদ ইসলাম
কাঁটাতারের বেড়া দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...
