ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ওই ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য রুমিন ফারহানাকে বলতে শোনা গেছে, আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি। নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না।
শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ওই ভিডিওতে দেখা গেছে, একটি অনুষ্ঠান থেকে সমর্থকদের নিয়ে বের হচ্ছেন রুমিন ফারহানা। দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেট তাকে থামানোর চেষ্টা করেন এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কথা বলতে চান।
এসময় রুমিন ফারাহানা তাকে উদ্দেশ্যে করে বলেন, এটা সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামায় দেন। আজকে আমি ভদ্রভাবে বললাম, নেক্সট টাইম ভদ্রতা দেখাবো না।
এসময় রুমিন ফারহানার পাশে থাকা এক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের এই রকম দেখায়। আপনারা কিছু করতে পারেন না।’
এক পর্যায়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আপনাদের এরকম দেখায়। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তুলে বলে গেলাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি এখন যাদের কথায় চলতেন…। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান গণমাধ্যমকে বলেন, নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়মবহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় ওই প্রার্থী আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।
More Stories
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন।...
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের...
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
দেশের বাইরে বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা বা ভিলা-জমি কেনার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র ও...
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি: নাহিদ
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে পটপরিবর্তন হলেও এর আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন...
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে...
