প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো চাপ নেই এবং আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্যও কেউ বলছে না। হয়তো বলত। আওয়ামী লীগ কি বলার সুযোগ রেখেছে? তারা কি দুঃখ প্রকাশ করেছে? তারা যে গুম, খুন করেছে, সেটা তো সারা পৃথিবী জানে। তবে আওয়ামী লীগের লোকেরাও এবার ভোট দেবেন।’
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা– এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে শঙ্কার কথা আসছে ইউটিউব, টিকটক থেকে। কিছু লোক আছে যারা ভিউ কামানোর জন্য এটা করছে। আমি বলব, নির্বাচন নিয়ে শঙ্কার কথা একেবারেই অমূলক।’
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কী পারে তা আমরা গত নভেম্বর মাসে দেখেছি। তাদের নেত্রীর যখন বিচারের রায় হলো, তার আগে হরতাল হলো। তারা দু’একটা ককটেল মারতে পারে। গির্জায় ককটেল মারল, বাসে ককটেল মেরে আগুন দিয়ে একজনকে মেরে ফেলল।’
এদিকে একই দিন সকালে আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। এ সময় তিনি উল্লেখ করেন, ‘‘পুরো পৃথিবীতেই সব দেশের সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনও ‘হ্যাঁ’ এর পক্ষ নেয়, কখনো ‘না’।’’
শফিকুল আলম বলেন, ‘আমরা তো সংস্কারের পক্ষে। দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ দিতে বলছি। চুরি-চামারি বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে। কারণ আপনারা দেখেছেন, তারা (বিগত সরকার) ব্যাংকের টাকা চুরি-চামারি করে চেটে-পুটে খেয়ে গেছে। এখন এটার দায়িত্ব এসে পড়েছে বর্তমান সরকারের ওপর।’
এর আগে তিনি আখাউড়ার খড়মপুর হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.) এর মাজার পরিদর্শন ও জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতারা।
বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, মোহাম্মদ আরজু, মঞ্জুরুল আলম, এমদাদুল হক, আল-আমীন শাহীন, পিযূষ কান্তি আচার্য্য, মফিজুর রহমান লিমন, নজরুল ইসলাম শাহজাদা, বিশ্বজিৎ পাল বাবু, শফিকুল ইসলাম, মো. শাহাদৎ হোসেন, ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
