আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন-অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ‘এমন একটি নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই, যারা কাম্য না, তারা এসে হাজির হয়ে যেতে পারে। এ জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যাদের পারপাস ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেব।’
এ সময় তৌহিদ হোসেন বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিওর বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বার্তা দেন। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। কারণ, এখনো কোনো কিছু ঠিক হয়নি—কারা থাকবে, কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, কোনো অবস্থাতেই এই পরিবেশ সৃষ্টি না হলে আমরা যাব না।’
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না; দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষ থাকবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সে ক্ষেত্রে আমরা যাব না। আমাদের শর্তগুলো পরিষ্কার। এরপর আমরা চিন্তাভাবনা করব।’
মিয়ানমার সীমান্তে সংঘাতের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে, তাদের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন, তারা এক্সাক্টলি কী করছেন, ঘণ্টায় ঘণ্টায় বা এক দিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। আপনারা জানেন যে, বিষয়টি অনেকখানি ডিল করেন ড. খলিলুর রহমান। আনফরচুনেটলি তিনি এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে এলে হয়তো এ বিষয়ে তথ্য জানাতে পারবেন।’
More Stories
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন।...
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের...
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
দেশের বাইরে বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা বা ভিলা-জমি কেনার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র ও...
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি: নাহিদ
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে পটপরিবর্তন হলেও এর আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন...
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে...
