ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে পৌঁছালে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো পক্ষ যদি বৈঠকে বসে, সেটি অবশ্যই প্রকাশ্য হতে হবে। কোনো ধরনের গোপন বৈঠক চলবে না। দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক তারা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের তিন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদ বিদ্যমান। এ কারণেই তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন। একইভাবে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, সেক্ষেত্রেও তারা এর বিরোধিতা করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো শক্তির কাছে তুলে দেওয়া হবে না। এই আন্দোলন কেবল শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ওসমান হাদি তাদের আন্দোলনের পথ দেখিয়ে গেছেন। তার দেখানো পথেই সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।
তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের লড়াই অব্যাহত থাকবে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
