আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২৮ ডিসেম্বর) এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এদিকে, এনসিপি সূত্রে জানা গেছে যে তারা জামায়াত জোটের কাছে ৫০টি আসন চায়। এ নিয়ে আলোচনা চলছে। এনসিপি ঠিক কতটি আসন পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ৩০টি আসন দলটির ভাগ্যে জুটতে পারে বলেও জানিয়েছে ওই সূত্র।
অন্যদিকে, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।
শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জাগো নিউজকে বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে।’
এছাড়া এ জোটে যাওয়ার সিদ্ধান্ত এনসিপির অনেকেই মেনে নিতে পারছেন না। তারা একে জুলাই অভ্যুত্থানের স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষাবিরোধী হিসেবে মনে করছেন। জোট গঠনের চূড়ান্ত ঘোষণা আসলে দলটি থেকে আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সূত্র।
এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জাগো নিউজকে বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল (রোববার) ঘোষণা দেওয়া হবে।’
More Stories
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন।...
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের...
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
দেশের বাইরে বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা বা ভিলা-জমি কেনার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র ও...
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি: নাহিদ
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে পটপরিবর্তন হলেও এর আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন...
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে...
