‘ওসমান হাদি বলেছিল, ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে। সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে,’ কথাগুলো বলেছেন শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই শরিফ ওমর বিন হাদি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘শহীদি শপথ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওসমান হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই ‘শহীদি শপথ’ পাঠের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি এই সংগঠনের আহ্বায়ক ছিলেন।
শরিফ ওমর বিন হাদি বলেন, ‘ওসমান হাদি শহীদ হয়েছে আজকে ষষ্ঠ দিন। সরকার দৃশ্যমান কোনো অগ্রগতি উপস্থাপন করে নাই। সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছি, শহীদ ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন।’
সরকারের উদ্দেশে ওসমান হাদির ভাই বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের আগে যাঁরা ক্ষমতাধর ছিলেন, যাঁরা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন; তাঁরা কিন্তু আজকে কেউ এই বাংলাদেশে নাই। তাঁরা পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন।’
ওসমান হাদি কোনো ‘এজেন্সির’ কাছে মাথা নত করেননি উল্লেখ করে ওমর বিন হাদি বলেন, ‘যে এজেন্সির হয়ে, যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন; মনে রাখবেন, ওসমান হাদি কোনো এজেন্সি, কোনো রাষ্ট্র, কোনো তাঁবেদারের কাছে কখনোই মাথা নত করে নাই। সে যদি মাথা নত করত, অন্যান্য বিক্রি হওয়া নেতার মতোই সে সুখে জীবনযাপন করতে পারত।’
More Stories
একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে...
স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না : মির্জা ফখরুল
স্বাধীন বাংলাদেশে আমরা জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা...
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বা ‘থমকে থাকা’ অবস্থার কথা অকপটে স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি...
নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব
১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন...
আ. লীগের ৪৮ শতাংশ ভোট বিএনপিতে, জামায়াত পাবে ২৯.৯: জরিপ
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দেবে ৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থক, আর জামায়াতকে ভোট দেবে ২৯ দশমিক ৯ শতাংশ।...
গুপ্তরা ফের ষড়যন্ত্র শুরু করেছে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই...
