প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টিকে ‘চরিত্র হননের অপচেষ্টা’ হিসেবে উল্লেখ করা হয়।
প্রেস উইং জানায়, অতন্দ্রানু রিপা নামের এক নারী মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক রীয়াজকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। অধ্যাপক রীয়াজ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ওই নারীকে চেনেন না এবং তাঁর সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক থাকার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক রীয়াজ মিথ্যা প্রচার অবিলম্বে বন্ধের অনুরোধ জানিয়েছেন। তা না হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন।
গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের গঠন করা ছয়টি সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন অধ্যাপক আলী রীয়াজ। পরবর্তী সময়ে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন। কমিশন ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে। এই সনদের বাস্তবায়ন আদেশ–২০২৫ আজ বৃহস্পতিবার সরকার জারি করেছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
