আগামী ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক—এমনটাই চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ নভেম্বর) বিকেলে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই অবস্থান জানায়।
ইসিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘গণভোট নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে গেলেও তাতে অসুবিধা নেই। নির্বাচনের আগে হয়ে গেলেই যথেষ্ট। ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই আমরা নির্বাচন চাই।’
পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটার রেজিস্ট্রেশন আর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন আলাদা বিষয়। যারা ভোটার হিসেবে নিবন্ধিত, তারাই ভোট দিতে পারবেন—নির্বাচন কমিশন আমাদের এমনটাই জানিয়েছে।’
জোট রাজনীতি ও আসন বণ্টন প্রসঙ্গে এই জামায়াত নেতা বলেন, ‘জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আসন বণ্টন নিয়েও এনসিপি বা অন্য কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি।’
গণভোটের মাধ্যমে জুলাই সনদ আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করে হামিদুর রহমান বলেন, ‘অনতিবিলম্বে জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।’
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
