জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন বিষয়টিকে অনিশ্চয়তায় ফেলবে বলে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, কোনো ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত হলে গণভোটও স্থগিত হয়ে যাবে—যা “কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই অবস্থান জানানো হয়। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, ‘জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে সরকার গড়িমসি করছে, যা জাতির জন্য উদ্বেগজনক। কেউ কেউ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার প্রস্তাব দিচ্ছেন—কিন্তু এতে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে এবং প্রক্রিয়াটি অনিশ্চয়তায় পড়বে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জাতীয় নির্বাচনে কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হলে গণভোটও স্থগিত হয়ে যাবে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের কাছে তিন দফা দাবি জানায়—অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন নিশ্চিত করতে হবে। গণভোটের ফলাফলের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।
এছাড়া জামায়াত অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে।
বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার সাম্প্রতিক বিদেশ সফর ও বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
