রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জামায়াতে ইসলামী মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির। তিনি বলেন, ‘জুলাই সনদে কী আছে তা সাধারণ মানুষকে বুঝিয়ে বললে তারা নিশ্চয়ই বুঝবে। অনেকে হয়তো পড়তে জানে না, কিন্তু সাধারণ মানুষ বোঝে না—এমনটা আমি মনে করি না। ১০০ শতাংশ মানুষকেই যদি বোঝানো যায়, তারা বুঝবে।’
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে নুরুল কবির এসব কথা বলেন।
নুরুল কবির বলেন, ‘রাষ্ট্রের কর্তব্য হচ্ছে—গণভোটে পাঠানোর আগে জনগণকে বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো। তিন মাস, চার মাস—যত সময়ই লাগুক না কেন, প্রতিটি ধারা কেন পরিবর্তন করা হলো, আগেরটা কেন খারাপ ছিল, নতুনটা কেন ভালো—তা পরিষ্কারভাবে জনগণকে জানাতে হবে। আমি মনে করি না যে মানুষকে জানালে তারা বুঝবে না।
আর সেটা জানিয়ে যদি গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে সেটি হবে একটি সহীহ বা যথাযথ প্রক্রিয়া। কিন্তু তা না করলে, জনগণের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটি আরেক ধরনের প্রতারণা হবে।’
তিনি আরো বলেন, “যে রাজনৈতিক দলগুলো কেবল রেটরিক আকারে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে নিজেদের আকাঙ্ক্ষা অনুযায়ী অনুমোদন নিতে চায়—তারা গণতান্ত্রিক নয়, সহজাতভাবেও নয়। আমি জানি, তাদের জন্য এসব বিষয় মাথাব্যথার নয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না।”
নুরুল কবির বলেন, “এনসিপির যে তরুণরা এখন পর্যন্ত কোনো পার্টি ম্যানিফেস্টো ঘোষণা করেনি, তারা ডানপন্থী, বামপন্থী না মধ্যপন্থী—তা স্পষ্ট নয়। তবু তারা যেহেতু গণতন্ত্রের কথা বলে, আমরা তাদের ‘বেনিফিট অব ডাউট’ দিতে পারি। তবে তাদের ভাবা উচিত—মানুষকে অন্ধকারে রেখে, বোঝানো ছাড়াই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিবৃত্তিক বা রাজনৈতিক সততা থাকে না।”
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
