জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মান্না বলেন, ‘জুলাই সনদ নামের দলিল বদলে দিয়েছে ঐকমত্য কমিশন, নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। ফোর টুয়েন্টি করেছে ঐকমত্য কমিশন।’
সন্দেহ রেখে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যাদের ভালো নির্বাচন দেওয়ার কথা, সেই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারক সরকার কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করবে?’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছ। দেশ এখন বড় সংকটকাল অতিক্রম করছে। সাম্প্রতিক অবস্থা থেকে বেরিয়ে আসতে নির্বাচনের বিকল্প নেই।’
এসময় ‘সংস্কার সংস্কার খেলার’ শেষ পরিণতি এই সরকার টানতে পারবে না উল্লেখ করে ‘যথাযথভাবে সঠিক নির্বাচনের বিকল্প নেই’ বলে মন্তব্য করেন তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘জামায়াত আন্দোলনের নামে খেলা করছে। বিএনপি আন্দোলনে নামলে দেশের কি হবে সেটা চিন্তা করে দেখেন।’
দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
