জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কীভাবে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) করা যায়, সেটা চিন্তা করছেন। নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়সারাভাবে চলে যাওয়া সম্মানের না।
সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর চেম্বার অব কমার্স ভবন মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে কোনো ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ, প্রতীক, নিবন্ধন সবকিছু বাতিল করতে হবে। তা করা না হলে আগের মতোই ছাত্র-জনতা রাজপথে অবস্থান নেবে।
সারজিস আলম বলেন, প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারণা করি। কারণ দেশের জনগণ উপদেষ্টা পরিষদ নয়, তাঁর প্রতি আস্থা রেখেছিল। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের (শীর্ষ পর্যায়ের উল্লেখযোগ্যদের) বিচারের রায় হলে, সেক্ষেত্রে ঘোষিত সময়ে নির্বাচনে যেতে বাধা নেই এনসিপির।
এর আগে রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সারজিস আলম। বিকেল সাড়ে চারটায় শুরুতে তিনি জেলার নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন। বিকেল সাড়ে পাঁচটায় মহানগর কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা করেন। সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী উপস্থিত ছিলেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
