জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল সাজতে চায়, তা জাতি কখনও মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও নিষিদ্ধ হবে। এ ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালান্স করতে চায়, তাকে আমরা সেই চোখে দেখি না।’
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা প্রতীক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন কোনো এক ভয় বা চাপে স্বেচ্ছাচারী আচরণ করে প্রতীক দেয়নি। নতুন দল হিসেবে আমাদের যাত্রার এক বছরও হয়নি, অথচ প্রতীক ইস্যুতে এত বড় মাথাব্যথা কেন? এখানে আইনগত কোনো বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বেচ্ছাচারী আচরণ করে, তবে আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ আচরণ অব্যাহত থাকলে এনসিপি ভবিষ্যতে কমিশনের ওপর অনাস্থা জানাবে।’
তিনি বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব পছন্দ রয়েছে। আমরা কাউকে বলবো না আমাদের সঙ্গে যুক্ত হতে। তবে রাজনীতিতে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।’
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘পঞ্চগড়সহ সারা দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। গুজবকারীদের কোনো সুযোগ দিতে চাই না আমরা।’
এর আগে তিনি আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সনাতনধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
More Stories
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক...
সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সংসদের মুলতবি...
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ)...
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
