জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প দাবি করেছেন, বিশ্বজুড়ে সংঘাত রোধে তার সাতটি মধ্যস্থতা প্রচেষ্টা সফল হয়েছে, যদিও সেই মধ্যস্থতার ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, জাতিসংঘের পরিবর্তে আমাকে এগুলো করতে হলো, আর দুঃখজনকভাবে প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ সাহায্য করার চেষ্টা পর্যন্ত করেনি।
ট্রাম্প জাতিসংঘ সদর দফতরে ভাঙা একটি লিফট এবং পূর্বে উল্লেখিত টেলিপ্রম্পটারের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, এটাই আমি জাতিসংঘ থেকে পেয়েছি—একটি খারাপ এসক্যালেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার।
তিনি আরও বলেন, সেই সময় আমি এ বিষয়ে ভাবিনি কারণ আমি লাখ লাখ মানুষকে বাঁচানোর জন্য ব্যস্ত ছিলাম। পরে বুঝতে পারলাম, জাতিসংঘ আমাদের পাশে ছিল না।
ট্রাম্প প্রশ্ন করেছেন, এ অবস্থায় জাতিসংঘের উদ্দেশ্য কী? এ সংস্থার বিশাল সম্ভাবনা আছে… কিন্তু এখন পর্যন্ত তারা সেই সম্ভাবনার কাছাকাছি পর্যন্তও পৌঁছাতে পারেনি। সাধারণত তারা শুধু শক্ত ভাষায় চিঠি পাঠায়, তারপর তা অনুসরণ করে না।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
