মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ইসির কর্মকর্তারা জানান, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে মালয়েশিয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হবে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মালয়েশিয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তিনি শনিবার মালয়েশিয়ায় গেছেন। তার একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান জানান, বুধবারের মধ্যে কোনো একদিন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও রাজবাড়ী জেলার নির্বাচন কর্মকর্তা শেখ মুহম্মদ জালাল উদ্দিন ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবেন। সফরের সময় তারা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।’
এছাড়া সফরের সময় তারা প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ভোটার নিবন্ধন নিয়ে একটি সভা করবেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়া আসন্ন সংসদ নির্বাচনে ভোটার নিবন্ধন ও দেশের বাইরে ভোটদানের (ওসিভি) বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অনুপ্রেরণা দিতে প্রবাসী ভোটারদের সঙ্গে বৈঠক করবেন।
ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের ভোট নিশ্চিত করতে ইসি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
