পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক গুজব চারদিকে। গুজবে কান দেব না। কারণ গুজব গুজবই। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় একটি খালের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করে জনগণকে সর্তক থাকার আহ্বান জানান।
এ সময়ে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই ঐক্য আছে, সেই ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেন কোনো গোলযোগ সৃষ্টি না করি। কোথাও যেন এই বদনাম না আসে বিএনপির বিরুদ্ধে। আপনারা বড় দল, দায়িত্ব বেশি।
বিএনপির মহাসচিব বলেন, আমরা পুলিশসহ সবাইকে আহ্বান জানাই অতীতে যা খারাপ কাজ করছেন… এখন দয়া করে ভালো হয়ে যান, সিদা হয়ে যান, জনগণের সঙ্গে থাকেন। তাহলে আপনাদের সবাই ভালোবাসবে।
এর আগে দক্ষিণ বিএনপির উদ্যোগে সকালে মানিক নগরের খালের ময়লা-আবর্জনার পরিষ্কার অভিযান হয়।
সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে খাল পরিষ্কার অভিযান। আমাদের র্যালি হওয়ার কথা ছিল। র্যালি হলে রাস্তায় ভিড় হয়ে যায়, গাড়ি-ঘোড়া বন্ধ হয়ে যায়, ঢাকা শহর বন্ধ হয়ে যায় মানুষের কষ্ট হয় এই কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান বললেন, ঢাকা শহরে দুইটা অঞ্চলে দুইটা খাল আপনারা বেঁছে নেন, যেটা আপনারা পরিষ্কার করবেন। সেইভাবে আমাদের নেতাদের বলেছি সেইভাবে এই কর্মসূচি হচ্ছে।
তিনি বলেন, নেতাদের স্যুট-কোট পড়ে আসলে হবে না, কারা পড়ে আসছে? স্যুট পড়ে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না, পায়জমা পড়েন, হাফ পেন্ট পড়েন…পড়ে সবার সঙ্গে পরিচ্ছন্নতায় নামতে হবে।
এর আগে বেলা ১২টায় রাজধানীর পুরান ঢাকায় দক্ষিণ বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী খাল-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
More Stories
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক...
সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সংসদের মুলতবি...
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ)...
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
