আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।
সাকি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রেও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়াতে পারে।
তিনি জানান, নির্বাচন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের জন্য সেপ্টেম্বরের মধ্যেই একটি স্বতন্ত্র কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তারা।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, যেসব সংস্কার প্রস্তাবে সবাই একমত, এবং যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়–সেগুলো অন্তর্বর্তী সরকারকে অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানিয়েছি।
More Stories
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক...
সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সংসদের মুলতবি...
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ)...
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
