যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ানোকে অপরাধ গণ্য করে নতুন শাস্তি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে তিনি জানান, কেউ মার্কিন পতাকা পোড়ালে তাকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ক্ষেত্রে কোনো আগাম মুক্তি বা শাস্তি লঘু করার সুযোগ থাকবে না।
তবে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আদালত বলে আসছে, পতাকা পোড়ানো সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে মতপ্রকাশের স্বাধীনতার অংশ। ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টও এ বিষয়ে সুস্পষ্ট রায় দিয়েছেন।
কিন্তু ট্রাম্প মনে করছেন, জাতীয় পতাকা পোড়ানো তাৎক্ষণিকভাবে ‘আইনবিরোধী কার্যক্রম উসকে দিতে পারে।’ নির্বাহী আদেশে তিনি সতর্ক করে বলেন, বিদেশি নাগরিকরা যদি এ কাজ করেন, তবে তাদের ভিসা বাতিল করা হবে এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারসহ কড়া ব্যবস্থা নেওয়া হবে।
নতুন সিদ্ধান্তের সমালোচনা করেছে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তাদের মতে, ট্রাম্পের এ পদক্ষেপ নাগরিক স্বাধীনতার মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করছে। সংগঠন ফায়ার (FIRE) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ট্রাম্প হয়তো ভেবেছেন কলমের এক খোঁচায় সংবিধানের প্রথম সংশোধনী বদলে ফেলা সম্ভব। কিন্তু বাস্তবে তার সে ক্ষমতা নেই।’
সংগঠনগুলো বলছে, সরকার মতপ্রকাশের স্বাধীনতার আওতায় সুরক্ষিত কোনো কাজের জন্য শাস্তি দিতে পারে না—যদিও সেটা অনেকের কাছে ‘উসকানিমূলক বা আপত্তিকর’ মনে হতে পারে।
নির্বাহী আদেশে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দেওয়া হয়েছে, জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘সম্ভাব্য সর্বোচ্চ মাত্রায় ব্যবস্থা’ গ্রহণ করতে।
ট্রাম্প প্রশাসনের দাবি, বিদেশি নাগরিকেরা পতাকা পোড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
