বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় সাক্ষাৎ করেন তিনি।
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এর আগে সন্ধ্যা ৭টায় ‘ফিরোজা’য় যান ইসহাক দার। তাঁকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
ইসহাক দারের সঙ্গে এ সময় ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকার পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল প্রমুখ।
জানা গেছে, ৪৫ মিনিট ফিরোজায় অবস্থান করেন ইসহাক দার। পরে এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাসায় আছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং কুশল বিনিময়ের জন্য ইসহাক দারসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আসে। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দেশটির জনগণের পক্ষ থেকে তাঁকে (খালেদা জিয়া) শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চেয়ারপারসনের চিকিৎসক হিসেবে আমার সঙ্গে কথা বলেছেন। সর্বোপরি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
জাহিদ হোসেন বলেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। কেমন আছেন বা কেমন চলছে– এসব কথাই হয়েছে। একজন আরেকজনের খোঁজ নিয়েছেন। সুস্থতা কামনা করেছেন। পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে দেশটির বন্যা প্রসঙ্গেও জানতে চেয়েছেন খালেদা জিয়া।
এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, ভবিষ্যতে দুদেশের মানুষের সঙ্গে সম্পর্ক যাতে আরও স্বাভাবিক করা যায়; একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে, সে ব্যাপারে কথা হয়েছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশটা নির্বাচনের দিকে যাচ্ছে। সেটার মধ্যে নিশ্চয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেবেন। বাংলাদেশ আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে– সে কথাটি আলোচিত হয়েছে। সবাই প্রশংসা করেছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
