অক্টোবরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফ্লাই জিন্নাহ সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পিআইএ-এর বেসরকারিকরণ সম্পন্ন হলে এটিও ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (২৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, যুবসমাজের মধ্যে সরাসরি যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করেন।
ইসহাক দার ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
জবাবে ড. ইউনূস প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে আমার যখনই দেখা হয়েছে, আমরা সার্ক নিয়ে আলোচনা করেছি। আমাদের দৃষ্টিভঙ্গি একই রকম। সার্ক আমাদের উভয়ের শীর্ষ অগ্রাধিকার। এ সময়, তিনি পাক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা ও বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গে পাক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার বলেন, আমি মনে করি আমাদের দুটি অর্থনীতি পরিপূরক। অনেক ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারি।
তিনি দারিদ্র্য বিমোচন ও সামাজিক ক্ষমতায়নে ড. ইউনূসের অবদানেরও প্রশংসা করেন। বলেন, বাংলাদেশ এমন একজন সরকার প্রধানকে পেয়েছে, যিনি গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেন।
ঢাকায় অবস্থানকালে ইসহাক দার জ্বালানি ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।
প্রধান উপদেষ্টা সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসেবে উল্লেখ করে দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নেওয়া ও জনগণ পর্যায়ের সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, আমি সার্ককে উৎসাহিত করি। পাকিস্তানসহ সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্ক আমার সর্বোচ্চ অগ্রাধিকার।
সাংস্কৃতিক বিনিময়ের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, যখন পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে গান করেন, সবাই তাদের প্রতিভার প্রশংসা করে। এটাই সেই চেতনা, যা আমাদের লালন করতে হবে।
১৩ বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার জানান, নৌ ও আকাশ যোগাযোগ উন্নত করার উদ্যোগ চলছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
