বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে। এই স্বৈরাচারের মনোজাগরণ প্রতিরোধ ও প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশ যাতে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা ও লক্ষ্য।”
তিনি বলেন, “একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনও প্রথম এবং শেষ বাংলাদেশি হওয়া উচিত, এটাই তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই।”
রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আমরা ভার্চুয়ালি শুনব ও বলব’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে এবং একটা অবাধ-সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ দেশে একটি একাউন্টেবল (জবাবদিহি) অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। আমরা মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি, যদি আমরা একটি একাউন্টেবল রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই। এটি সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার পর থেকে।”
যুগে যুগে কবি-সাহিত্যিকরা নির্ভিক চিত্তে মুক্তির কথা বলেছেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “কবিতা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস, যুদ্ধের ময়দানে ক্ষুদা, যন্ত্রণা আর ক্লান্তিকে পরাজিত করেছিল কবিতার প্রেরণা। ৯০-এর দশকজুড়ে এবং আমরা যেটা দেখেছি, গত দেড়যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে যেটা সাম্প্রতিক সময়ে উদ্ভাষিত হয়েছে। যার পরিপূর্ণতা ঘটেছে ২৪-এর সফল গণআন্দোলনে ও গণঅভ্যুত্থানে একইভাবে।”
More Stories
ফ্যামিলি কার্ড ও খাল খননের নামে সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: দুই এমপির অভিযোগ
গণভোটের জনরায়কে উপেক্ষা করে সংস্কারকে ভুলিয়ে দিতে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি সামনে নিয়ে আসা হয়েছে বলে সরকারী দলের...
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতা ও মনোযোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন...
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সংসদে বললেন জামায়াত আমির
স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...
আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: পার্থ
গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ হওয়া চলবে না উল্লেখ করে ভোলা-১ আসনের সংসদ...
প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার...
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
