আসন ভাগাভাগির রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা মনে করতেছেন যে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দেবেন না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কেনা সম্ভব না। আমরা বিক্রি হইতে আসি নাই। এটা ইম্পসিবল।
শনিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মধ্যরাতের নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি— এমন প্রশ্ন করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি যদি আগেই সমঝোতা করি, আমি দাঁড়াব এই আসনে, আপনি এখানে ক্যান্ডিডেট দিবেন না। এটা তো আগের মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না।
তিনি বলেন, জনগণের সামনে অপশন থাকতে হবে। একটা নতুন সিস্টেম তৈরি হবে, যেখানে জনগণের সামনে অপশন থাকবে, তার যদি পছন্দ হয় আমাকে ভোট দেবে, না হয় ভোটের মাধ্যমে রায় দেবে যে সে আমাকে খারিজ করে দিয়েছে। আবার আমরা সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছি। আমরা এই নির্বাচন আর চাই না।
এনসিপির এই নেতা বলেন, আমাদেরকে বলা হয়, আমরা নির্বাচন পেছাতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলছি, নির্বাচন প্রয়োজনে দুই মাস পরে দেন। কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোনো আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না।
More Stories
সংসদে উত্তাপ ছড়ালেন পার্থ, বিরোধীদল বললো ‘ভুয়া’
সংসদে বিরোধীদলের সমালোচনা করে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই।...
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের
প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক...
গণভোটের রায় না মানলে সরকারকে অবৈধ বলা শুরু করব : আসিফ মাহমুদ
গণভোটের রায় না মানলে সেদিন থেকেই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র...
১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার সুযোগ চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (৫...
সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার (৫...
তারেক রহমানের প্রতি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন— এ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক...
