বিগত হাসিনা সরকারের আমলে প্রতি বছর ১৫ আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে নানা আয়োজন থাকত। দলটির নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত সমাধিসৌধ কমপ্লেক্স। বেশ কয়েক দিন আগে থেকেই চলতো সমাধিসৌধ কমপ্লেক্স ধোয়ামোছাসহ সৌন্দর্যবর্ধনের কাজ।
তবে হাসিনা সরকারের পতনের পরও গত বছর এদিনে টুঙ্গিপাড়ায় শোক দিবস পালন করেছিল স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এই বছর প্রেক্ষাপট একদমই ভিন্ন। সমাধিসৌধে বিরাজ করছে সুনসান নীরবতা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে আসেনি সাধারণ সমর্থকসহ নেতাকর্মীরা।
দিনটি ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকা ঢেকে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা ঘুরে দেখা গেছে, সমাধিসৌধের প্রধান ফটকে পুলিশের পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে আসেনি কেউ, চারদিকে সুনসান নীরবতা
গোপালগঞ্জে কড়া নিরাপত্তা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে আসেনি কেউ, চারদিকে সুনসান নীরবতা
এছাড়াও পুলিশের সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দিনে কোনো দর্শনার্থী বা আওয়ামী লীগের কাউকে আসতে দেখা যায়নি সমাধিসৌধে। সমাধিসৌধ কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, সমাধির বিভিন্ন সড়কে পড়ে আছে গাছের মরা পাতা। পথের টাইলসে পড়েছে শ্যাওলা। বিশ্রামাগার ও সমাধির বাসার বিভিন্ন আসবাবপত্রে জমেছে ধুলো। সমাধির ফুলগাছগুলোও যেন প্রায় মৃত।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে সমাধিসৌধে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাধির চারপাশে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের অনুকূলে আছে।
More Stories
জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম
জুলাই গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা দেশের অন্য কোনো গণআন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনের...
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে মাল্টার সমর্থন চায় বাংলাদেশ
২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে মাল্টার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।...
‘অসংসদীয়’ শব্দ ব্যবহার নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃদু বিতর্ক
জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে ‘অসংসদীয়’ শব্দ ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে মৃদু বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‘মিথ্যা’...
সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশসহ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৬টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপিত হচ্ছে...
ফ্যামিলি কার্ড ও খাল খননের নামে সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: দুই এমপির অভিযোগ
গণভোটের জনরায়কে উপেক্ষা করে সংস্কারকে ভুলিয়ে দিতে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি সামনে নিয়ে আসা হয়েছে বলে সরকারী দলের...
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতা ও মনোযোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন...
