জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ-সংক্রান্ত তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ক্ষেত্রেই এই ব্যবস্থা চালু করতে হবে। ৫৪ বছরের নির্বাচনী অভিজ্ঞতায় আমরা দেখেছি, বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু ভোট কখনো নিশ্চিত হয়নি। এ কারণেই আমরা আন্দোলনে নামব।’
পিআর পদ্ধতিতে জাতীয় পর্যায়ে প্রতিটি দলের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টন হয়।
পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতে ইসলামীর
প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি : তারেক রহমান
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তাহের। তিনি বলেন, ‘জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে ভোটের তারিখ নিয়ে আমাদের কোনো মৌলিক আপত্তি নেই। আমরা আগে থেকেই বলেছি, নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে।’
গত ৩ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অতীতের ৩টি নির্বাচনে জনগণের শঙ্কা কাটেনি। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি।’
এ ছাড়া সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবি তুলে ধরেন জামায়াতের এ নেতা।
তিনি আরও বলেন, ‘আমরা সিইসিকে জানিয়েছি, নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা। উনি আশ্বাস দিয়েছেন, নিজের অবস্থান থেকে যথাসাধ্য আন্তরিক থাকবেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই।’
তাহেরের মতে, বাংলাদেশের জনগণ আর কোনো পক্ষপাতদুষ্ট নির্বাচন মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি অন্যায়ভাবে দখল করে ভোট হয়, তবে মানুষ আবারও রাস্তায় নামবে।’
More Stories
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক...
সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সংসদের মুলতবি...
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ)...
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
