মালয়েশিয়ার জোহর বারুতে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে।
প্রায় দুই মাস আগে গ্রেফতার হওয়া মোহাম্মদ আফসার ভূঁইয়া (৩০) ও মো. রফিকুল ইসলাম (৩৫) কে শুক্রবার সশস্ত্র পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা ৩০ মিনিটে সেশন কোর্টে হাজির করা হয়।
দেশটির টিভি তিগা ও হারিয়ান মেট্রো জানিয়েছে, দাতুক চে ওয়ান যায়েদি চে ওয়ান ইব্রাহিমের আদালতে শুনানির সময় ডেপুটি পাবলিক প্রসিকিউটর লিনা হনিনি ইসমাইল জানান, বাংলা দোভাষী উপস্থিত না থাকায় অভিযোগপত্র পাঠ করা সম্ভব হয়নি। তিনি আদালতের কাছে নতুন তারিখ নির্ধারণের আবেদন করেন। এদিন কোনো জামিনের প্রস্তাব দেওয়া হয়নি।
আদালত আগামী ১২ সেপ্টেম্বর অভিযোগপত্র পাঠের জন্য নতুন তারিখ ধার্য করেছে। কিন্তু অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী নেই।
মালয়েশিয়ার গণমাধ্যমগুলো বলছে, অভিযোগ অনুযায়ী, মোহাম্মদ আফসারের বিরুদ্ধে দুটি এবং মো. রফিকুলের বিরুদ্ধে একটি মামলা দায়েরের কথা। জুন মাসে গেলাং পাতাহ এলাকায় তাদের মোবাইল ফোনে আইএস-সংশ্লিষ্ট কন্টেন্ট থাকার অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ধারা ১৩০জেবি (১) (এ) অনুযায়ী অভিযোগ আনা হবে, যেখানে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা এবং অপরাধে ব্যবহৃত বা ব্যবহারের উদ্দেশ্যে রাখা যেকোনো সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রয়েছে—যদি দোষী প্রমাণিত হয়।
এর আগে, গত ২৮ জুলাই অভিযোগপত্র পাঠের জন্য তাদের আদালতে আনা হয়েছিল। কিন্তু সেদিনও বাংলা দোভাষীর অনুপস্থিতিতে শুনানি স্থগিত হয়। আজও একই কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হারিয়ান মেট্রো।
গত ৪ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় বিদেশি জঙ্গি গোষ্ঠী ‘গেরাকান মিলিটান র্যাডিকাল বাংলাদেশ’ (জিএমআরবি) সক্রিয় রয়েছে। গোষ্ঠীটি বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করা বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উগ্রবাদী মতবাদ ছড়িয়ে দিয়ে তাদের সন্ত্রাসবাদ-সংক্রান্ত কর্মকাণ্ডে যুক্ত করছে।
বুলেটিন টিভি তিগা জানিয়েছে, পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহদ খালিদ ইসমাইল জানান, এই গোষ্ঠী সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপের মাধ্যমে অভিবাসী বাংলাদেশিদের মধ্যে আইএস মতবাদ প্রচার করছিলো।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
