সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদ জানাচ্ছি, ড. ইউনুসের সরকারের প্রতি এমনটা প্রত্যাশা করি না। গত পরশুদিন সরকার দেশের প্রধান চারটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেছেন। অথচ একটি দলের যেখানে নিবন্ধনই নেই, সদ্য জন্ম লাভ করা। সরকারের পৃষ্টপোষকতা থেকে সরকারি সহযোগিতা নিয়ে এ দেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার হাওয়ায় মিশে গেছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সদ্য জন্ম নেওয়া একটি দলকে অর্থাৎ এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণঅধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল ও নাগরিকদের মতামত। এর মধ্যদিয়ে সরকার তার পক্ষপাতদুষ্ট আচরণ জনগণের সামনে পরিষ্কার করছে। আমরা বারবার সরকারকে সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ফ্যাসিবাদীদের দোসররা তত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধে দাবি মানুষের।
গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক এ সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কুমিল্লা জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে...
স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না : মির্জা ফখরুল
স্বাধীন বাংলাদেশে আমরা জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা...
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বা ‘থমকে থাকা’ অবস্থার কথা অকপটে স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি...
নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব
১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন...
আ. লীগের ৪৮ শতাংশ ভোট বিএনপিতে, জামায়াত পাবে ২৯.৯: জরিপ
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দেবে ৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থক, আর জামায়াতকে ভোট দেবে ২৯ দশমিক ৯ শতাংশ।...
গুপ্তরা ফের ষড়যন্ত্র শুরু করেছে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই...
