তেহরান থেকে বাংলাদেশিরা নিরাপদ স্থানে চলে গেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম। তিনি বলেন, দূতাবাসের কোনো কর্মকর্তা বা অন্যদের বিষয়ে কোনো হতাহতের খবর নেই। প্রবাসী বাংলাদেশি যারা বিশেষ করে তেহরানে কর্মরত ছিলেন তারাও নিরাপদ স্থানে চলে গেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গতকাল বুধবার আমার কথা হয়েছে। তিনি বলেছেন, আমাদের দেশের দূতাবাসের সব কর্মকর্তা এবং তাদের পরিবার নিরাপদ স্থানে চলে গেছেন। এখন পর্যন্ত আমাদের দূতাবাসের কোনো কর্মকর্তা বা অন্যদের বিষয়ে কোনো হতাহতের খবর নেই। প্রবাসী বাংলাদেশি যারা বিশেষ করে তেহরানে কর্মরত ছিলেন তারাও নিরাপদ স্থানে চলে গেছেন। তাদের দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।
নজরুল ইসলাম বলেন, আনুমানিক ৪০০ জনের মতো বাংলাদেশি তেহরানে ছিলেন। এর মধ্যে শতাধিক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। এই সংখ্যা আরও বাড়বে কারণ হটলাইন চালু করা হয়েছে। বর্তমানে ইন্টারনেট বন্ধ আছে, কিন্তু টেলিফোন সংযোগ সম্ভবত চালু আছে। তেহরান শহরের বাইরে যেসব বাংলাদেশি আছেন, বিশেষ করে বন্দর আব্বাসে যেখানে যুদ্ধ পরিস্থিতি নেই।
তৃতীয় কোনো দেশ হয়ে বাংলাদেশিদের ফেরত আনতে চায় সরকার। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, দূতাবাস যোগাযোগ রেখে তাদের বর্তমান জায়গা থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তুরস্ক বা পাকিস্তান যেখানে সুবিধা হবে সবদিক বিবেচনায় আমরা ব্যবস্থা নেব।
টাকা পাঠানোর জটিলতার বিষয়ে তিনি বলেন, দূতাবাসের কাছে কিছু আছে। এছাড়া আমাদের একজন অফিসার ঢাকায় এসেছিলেন এবং ফিরে যাচ্ছেন তেহরানে। তাকে দিয়েও কিছু নগদ অর্থ পাঠানোর ব্যবস্থা করেছি। আমাদের কিছু বন্ধুপ্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নেই। আইনি প্রক্রিয়ায় ইরানে টাকা পাঠানো যায় না এবং তারা প্রতি মাসে দুবাই থেকে টাকা নিতো। এটি এখন কঠিন এবং এ জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব।
More Stories
ফ্যামিলি কার্ড ও খাল খননের নামে সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: দুই এমপির অভিযোগ
গণভোটের জনরায়কে উপেক্ষা করে সংস্কারকে ভুলিয়ে দিতে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি সামনে নিয়ে আসা হয়েছে বলে সরকারী দলের...
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতা ও মনোযোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন...
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সংসদে বললেন জামায়াত আমির
স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...
আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: পার্থ
গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ হওয়া চলবে না উল্লেখ করে ভোলা-১ আসনের সংসদ...
প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার...
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
