ভারতেরসবচেয়ে স্পর্শকাতর সীমান্ত শিলিগুড়ি করিডোরে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল ফাইটার জেট ও এস-৪০০ মোতায়েন করে প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানের সীমান্তবর্তী এই অঞ্চলকে চিকেনস নেক বলা হয়ে থাকে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমে আসলেও এখন চীন ও বাংলাদেশের দিকে চোক রাঙাচ্ছে ভারত। সম্প্রতি চীনা সামরিক বাহিনী ভারত-ভুটান সীমান্তে সামরিক মহড়া কাজ শুরু করেছে আর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাও ভারতের প্রতিকূলে গেছে। সবকিছু মিলে সতর্ক অবস্থান নিয়েছে দিল্লি।
সংবাদমাধ্যমটি দাবি করে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে। ভূরাজনীতির এই পরিবর্তন গুরুত্ব সহকারে দেখছে ভারত।পূর্বাঞ্চলীয় এলাকায় ১০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ড্রোনও মোতায়েন করেছে তারা।
জি নিউজ বলছে, শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক অবস্থানের মাধ্যমে ভারত তার শক্তি প্রদর্শন করছে বরং একটি কৌশলগত বার্তাও দিচ্ছে যে- উত্তর (চীন) বা পূর্বে (বাংলাদেশ) যে কোনও দুঃসাহসিক কাজ পূর্ণ শক্তির সাথে মোকাবেলা করা হবে।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
