কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের বিরোধ চরম আকার ধারণ করেছে। বাক যুদ্ধ পরিণত হয়েছে শক্তি প্রদর্শনের। এরই মধ্যে সীমান্তে গুলি বিনিময় করেছে দুই দেশ। এখানেই সীমাবদ্ধ থাকেনি দুই পরমাণু অস্ত্র সজ্জিত দেশ। তারা একে অপরকে চুক্তি বাতিলের কথাও শোনাচ্ছে। বাস্তবের চেয়ে শতগুণ বেশি একে অপরের প্রতি আক্রোশ দেখাচ্ছে সরকার এবং দেশ দুটির জনগণ।
এমন অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষ নিয়েছে বাংলাদেশ সরকার। বিরোধপূর্ণ দেশ দুটি ভারত-পাকিস্তান চাইলেই মধ্যস্থতার ভূমিকা পালন করবে। তবে আগবাড়িয়ে কিছু করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এমন আভাস দেন তিনি।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করবে। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো না। তবে আমরা চাই না বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যাতে এ অঞ্চলের মানুষের জন্য তা বিপদের কারণ হয়ে ওঠে।
এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা চাইবো, তারা নিজেরা নিজেরা সমস্যার সমাধান করুক। তারা যদি আমাদের সহায়তা চায়, আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়তো আমরা যাব। কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না। আমি মনে করি না এই মুহূর্তে আমাদের মধ্যস্থতা করার মতো কোনো ভূমিকা নেওয়া উচিত।
ভারত-পাকিস্তানের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারের এই উপদেষ্টা বলেন, তারা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলুক। আমরা এরইমধ্যে দেখেছি, দু-একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। যেভাবে হোক মধ্যস্থতার মাধ্যমে হোক, দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক এই অঞ্চলে।
More Stories
লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ
বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান...
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ভারতের সর্বাধিক...
লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান...
নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান...
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
