ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। শনিবার তাকে শেষ বিদায় জানাতে সেখানে বিশ্বনেতাদের সঙ্গে দেখা যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকেও। একই সঙ্গে ক্যাথলিক কর্মকর্তারা ও হাজারো মানুষ জড়ো হয়েছেন সেখানে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তি অনুসারে, ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করার সময় ড. ইউনূসকে অভ্যর্থনা জানান। যেখানে পোপের নশ্বর দেহ শায়িত ছিল, সেখানে প্রধান উপদেষ্টা শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেনের সঙ্গে ড. ইউনূস। ছবি: সংগৃহীত
এরপর ড. ইউনূস বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ড. ইউনূস যাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট ও পর্তুগালের প্রেসিডেন্ট।
এছাড়া বেলজিয়ামের রাজা ও রানি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর যুবরাজ আলবার্ট, নরওয়ের যুবরাজ ও যুবরাজ্ঞী, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের যুবরাজ ও যুবরাজ্ঞী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
