অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন শেখ হাসিনার মতো একটি সুর শোনা যাচ্ছে। যারা বলছেন দেশের উন্নয়ন করছি, দেশের মানুষের জন্য কাজ করছি, দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছি। তাদের বলতে চাই, ‘সরি, এটা আপনাদের দায়িত্ব না। আপনারা দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন।’
চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, শেখ হাসিনার পলায়নের পর দেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, তা রাজনীতিবিদসহ সবাইকে ধারণ করতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গঠন করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন যে প্রত্যাশা সেটা সবাইকে অনুধাবণ করতে হবে। গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে। আর দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এ জন্য সুন্দর একটা নির্বাচন করতে হবে। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। বিএনপি ও সসমনা দলগুলো যুগপৎ আন্দোলন করেছে। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
More Stories
লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ
বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান...
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ভারতের সর্বাধিক...
লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান...
নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান...
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
