জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘১০টা ফেরাউন আর ১০টা নমরুদকে এক করলেও একটা হাসিনার সমান হবে না। হাসিনা ১০টা ফেরাউনের থেকে ভয়ঙ্কর। ১০টা নমরুদের থেকেও ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে হাসনাত আবদুল্লাহ যতদিন পর্যন্ত আছে, কোনো আওয়ামী লীগকে বাংলার জমিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। ’
শনিবার (২২ মার্চ) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, তাদের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এই মন্তব্য করেন হাসনাত।
এই সময় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, ‘পৃথিবীতে কোথাও এমন নজির নেই, যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যায়; তাদের আবার নির্বাচনের সুযোগ করে দেয়। আমরা কোনো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যত গণহত্যা করেছে, যত গুম করেছে, যত অপরাধ করেছে, তার বিচারের করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছি আমরা।’
হাসনাত আরও বলেন, ‘কোনো আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসন করা হবে না। ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমরা কোনো ইনস্টিটিউশনের বিপক্ষে নই। বরং আওয়ামী লীগ যেসব ইনস্টিটিউশন ধ্বংস করেছে আমরা সেগুলো পুনর্গঠনের পক্ষে।’
এর আগে সমাবেশে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা ও আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান দলটির নেতারা। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, বিশ্বের কোনো দেশের প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যায়নি। সেনাবাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সেফ এক্সিট (নিরাপদে দেশ ত্যাগের সুযোগ) দিয়েছে।
আকরাম হোসেন বলেন, সচিবালয়ের বড় বড় কর্মকর্তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় রেখেছে, আশ্রয় দিয়েছে। এখনও খুঁজলে অনেকের বাসায় আওয়ামী লীগের নেতাদের পাওয়া যাবে। আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে আহতের মাঝে বণ্টন করতে হবে। যে দল আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইবে, ছাত্র-জনতা তাদের প্রতিহত করবে।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
