আবু সাঈদ এখন সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ বইমেলার সমাপনী দিনের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, এখন থেকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন শহীদ আবু সাঈদ। বিপ্লবের প্রেরণা হিসেবে আগামী প্রজন্ম আর ‘চে গুয়েভারা’ নয়, আবু সাঈদের ছবি আঁকা গেঞ্জি গায়ে দেবে।
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারলেই আবু সাঈদের আত্মত্যাগ সার্থক হবে।
ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সব বিপ্লবে ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছেন উল্লেখ করে একুশে পদকপ্রাপ্ত এ সাংবাদিক আরও বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার পরিস্থিতি তৈরি করেছেন। আবু সাঈদ জীবন দিয়ে বাঙালির মন থেকে ভয় উড়িয়ে দিয়েছেন।
এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শওকাত আলী, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি প্রমুখ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
