‘শিক্ষার্থীরা নয় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পেছনে রয়েছে সন্ত্রাসীরা।’ গত বছরের ৫ আগস্ট ও তার পরবর্তী সময়ে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি ও সাম্প্রতিক ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরে একটি বেসরকারি সংস্থার আয়োজিত অনুষ্ঠান ‘ইন্ডিয়াস ফরেন পলিসি রোডম্যাপ উইথ ফোকাস অন ইমিডিয়েট নেইবারহুড’ শীর্ষক এক অনুষ্ঠানের ফাঁকে শ্রীংলা বলেন, “শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে কিন্তু ওটা কেবল বঙ্গবন্ধুর বাড়িই ছিল না, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যেসব স্মারক, আর্কাইভ, নথি ছিল। তাই আমার মনে হয় যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে চেতনা, কাহিনি আছে সেটাকে ধ্বংস করার একটা প্রচেষ্টা। আমার মনে হয় না এর পেছনে কোনো শিক্ষার্থীরা ছিল, তারা সবাই সন্ত্রাসী। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা বাংলাদেশের মানুষের পক্ষে একেবারেই সুখকর নয়।”
বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অমর্যাদা, ভারতবিরোধী স্লোগান এবং উপদেষ্টাদের প্রকাশ্যে ভারতবিরোধী মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন শ্রিংলা বলেন, “আমরা কঠোরভাবে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছি। একাধিক প্রেস স্টেটমেন্ট আমরা জারি করেছি। এছাড়া বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কড়া ভাষায় জানানো হয়েছে, এসব চলবে না।”
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
