ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকরা বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর এবং গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এই সমর্থনের কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।
এই ঘটনাকে ‘বিজয়ের মাসে এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি একটি অসাধারণ উপলক্ষ যা ঢাকায় এবং নয়াদিল্লিতে অবস্থিত ইউরোপীয় কূটনীতিকদের একত্র করেছে।
তিনি বলেন, আপনাদের উপস্থিতি বাংলাদেশকে প্রদত্ত রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক এবং অন্যান্য সহায়তার প্রতিফলন। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ইউরোপীয় কূটনীতিকদের জানান, জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি গণঅভ্যুত্থান ঘটে এবং তৎকালীন স্বৈরশাসককে প্রতিবেশী ভারতে পালাতে বাধ্য করে।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রধান মিশন প্রধান মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে এরই মধ্যে আমাদের সম্পর্কের একটি সুদৃঢ় ভিত্তি রয়েছে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্ব আরও প্রসারিত হবে।
তিনি আরও বলেন, আমাদের বার্তা একটাই—আমরা আপনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাই।
সভায় ১৯ জন কূটনীতিক অংশ নেন, যার মধ্যে ১১ জন নয়াদিল্লি থেকে আসেন এবং অন্তত ১৫ জন মতবিনিময় পর্বে অংশগ্রহণ করেন।
আলোচনায় শ্রম অধিকার, মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক অভিবাসন ইস্যু প্রাধান্য পায়।
প্রধান উপদেষ্টা ইউরোপীয় কূটনীতিকদের কাছে ব্যাংকিং, অর্থনীতি এবং শ্রম খাতে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন।
তিনি অনুরোধ করেন, যেসব ইউরোপীয় দেশের ভিসা অফিস নয়াদিল্লিতে অবস্থিত, তারা যেন সেগুলো ঢাকায় অথবা নিকটবর্তী অন্য কোনো দেশে স্থানান্তর করে। কারণ, ইউরোপে পড়াশোনার জন্য ভিসা পেতে বাংলাদেশের অনেক শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া, সাইপ্রাস, হাঙ্গেরি, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া এবং রোমানিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সভায় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
