ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুরা গেট ভেঙে ঢুকে পড়ে এবং পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালায়। অফিসিয়ালি এর প্রতিবাদ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
তলব পেয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রদূত বৈঠক করছেন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকেদের বলেছেন, ‘যাই হোক, আমরা বন্ধু থাকব। আমরা একটি ইতিবাচক, টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। আমরা অনেক বিষয়ে কাজ করছি। অনেক বিষয়ে আমাদের পারষ্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমাদের ইতিবাচক সম্পর্কে উভয় দেশের জনগণ উপকৃত হয়।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদ্যুৎ, জরুরি পণ্যসহ বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যেতে চাই।’
এর আগেসোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামের একটি সংগঠন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে তারা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে বাংলাদেশ। গতকাল সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে। এ ছাড়া হামলার তদন্ত করতেও ভারতকে অনুরোধ করে বাংলাদেশ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
