পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেছেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।
ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তোহিদ হোসেন বলেন, আমাদের অবস্থান থেকে ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক চাই। অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ। পরস্পরের স্বার্থটা সামনে রেখে চলা এখন মূল বিবেচ্য বিষয়। দেশের সমসাময়িক বিষয়ে কূটনীতিকদের জানার বিষয় ছিল। আমি এটা বলার চেষ্টা করিনি যে, কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা যা চিহ্নিত করা যাচ্ছে, আমরা সমাধানের ট্রাই করছি।
তিনি বলেন, অনেক বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। সবার সহযোগিতায় তা আমরা মোকাবিলা করতে পেরেছি। প্রতিবছর দু’-একটি ঘটনা দেশে থাকে। যারা করে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ধর্মীয় পরিচয়ের কারণে এ দেশে কেউ কোনো আক্রমণের শিকার হবে না। সেটি নিশ্চিত করেছে সরকার, আর তা করা হবেও। ব্রিফিংয়ে কূটনীতিকদের তা জানানো হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যে বার্তা দিতে চাই—এ সরকার কোনো সাম্প্রদায়িক কার্যক্রম বরদাস্ত করবে না। এই মেসেজটি সবাইকে দিতে চাই। এ ব্যাপারে আইন তার গতিতে চলবে। কোনো মানুষ নিজের ধর্মের কারণে ছোট হবে না, সরকার এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার রেখেছে, তা জানানো হয়েছে। কিছু ঘটনা ঘটেছে, তা অস্বীকার করা হচ্ছে না। তবে যারা করছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশ ইস্যুতে যে বক্তব্য দিয়েছেন, তার অবস্থান থেকে এ ধরনের বক্তব্য দেয়া উচিত না। বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। সেটি পরিষ্কার করতে বিদেশি কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি জানানো হয়েছে। সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে। এ নিয়ে লন্ডনের সঙ্গে কথা বলবে ঢাকা।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
