গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিদেশের বাংলাদেশ মিশনে দূত (রাষ্ট্রদূত/হাইকমিশনার) নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে বর্তমানে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীকে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্কে নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। সূত্র জানায়, দূত হিসেবে সালাহউদ্দিন নোমানকে দ্বিতীয় অ্যাসাইনমেন্টে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে সরকার। বাংলাদেশের প্রস্তাবিত দূতের অ্যাগ্রিমো (নিয়োগ প্রস্তাব) গ্রহণ করেছে জাতিসংঘ।
ঢাকার একটি কূটনীতিক সূত্র জানায়, সম্প্রতি জাতিসংঘ কূটনীতিক সালাহউদ্দিন নোমানের নিয়োগ প্রস্তাব গ্রহণ নিশ্চিত করেছে। রোববার (২০ অক্টোবর) তাকে নিউইয়র্কে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অফিস আদেশ ইস্যু করেছে।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান ২০২০ সালের ১১ নভেম্বর থেকে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪-২০১৭ সাল পর্যন্ত দিল্লির বাংলাদেশ মিশনে ডেপুটি হাইকমিশনার ছিলেন। এছাড়া, ইসলামাবাদ এবং নিউইয়র্কের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এই কূটনীতিক।
সালাহউদ্দিন নোমান ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন, এক্সটার্নাল পাবলিসিটি, বহুপাক্ষিক অর্থনীতি, রাষ্ট্রচার, জাতিসংঘ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
গত ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক অফিস আদেশে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিতকে বর্তমান দায়িত্ব ছেড়ে ‘অনতিবিলম্বে’ ঢাকায় সদর দপ্তরে ফেরার নির্দেশনা দেয়। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আবদুল মুহিত আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
এদিকে, যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে কিছু দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
