২০০৯ সালে মাত্র ৫ মাস দায়িত্ব পালন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেছিলেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে তিনি নিজের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
সোহেল তাজ বলেন, যেদিন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম, সেদিন আমি কেঁদেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, এটি একটি বড় দায়িত্ব। দেশের জন্য কিছু করতে চাইছিলাম, কিন্তু আমার ও দলের ওপর অনেক চাপ ছিল।
তিনি আরো বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। আমি মাঠের রাজনীতি থেকে এসেছি, এবং প্রথমবার নির্বাচিত হওয়ার সময় আমাদের দল মাত্র ৫৮টি আসন পেয়েছিল। বিরোধী দলে থাকার সময় অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।
মন্ত্রিত্ব ছেড়ে দেয়ার কারণ জানাতে গিয়ে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি ও অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্তকাজে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। পুলিশ কর্তাদের নির্দেশ দেয়া হয়েছিল যেন তারা আমার কথা না শোনেন। তাই মনে হচ্ছিল, আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, পদত্যাগের পর আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। তাই যুক্তরাষ্ট্র চলে যাই। সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বললাম। আমি বারবার বলছিলাম, আমাকে ছেড়ে দিন কিন্তু তিনি বললেন, ‘না, তোমাকে থাকতে হবে। এরপর তিনি গান গাইলেন, ‘আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না’। শুনে আমি অবাক হয়ে গেলাম। এটা কি হুমকি, না ভালোবাসা?
সোহেল তাজের কথায় আরো জানা যায়, পদত্যাগের পর আমি নানাভাবে নাজেহাল হয়েছি। আমার বিরুদ্ধে প্রচারণা চলছিল এবং বাংলাদেশে ফিরলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত। তখন আতঙ্কের মধ্যে ছিলাম। আমার এক ভাগিনাও গুম হয়ে গিয়েছিল।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
