শামসুল আরীফিন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক:
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’র নবনির্বাচিত (২০২৪-২৬) কমিটির প্রথম আনুষ্ঠানিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের ১৩৫, ভারমন্ট কার্যালয়ে। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আঞ্জুমান আরার’র পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বাফলা’র সভাপতি মিস রোশনী আলম।
সভার শুরুতেই ইউএসএ, বাংলাদেশ ও সংগঠনের জাতীয় সংগীত বাজানোর সময় সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। তারপর সভাপতি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি নাতিদীর্ঘ লিখিত বক্তব্য প্রদান করেন। বক্তব্যের মধ্যে আগামীতে তাঁর সময়কালে তিনি কি কি করতে চান এবং বিগত দিনে কি কি কাজ অসম্পূর্ণ ছিল সেগুলোর পরিসমাপ্তি নিয়ে এক বিশাল ফিরিস্তি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে নিবন্ধিত ২৯টি সংগঠন ও কমিউনিটির সার্বিক সহযোগীতা পেলে এসব কার্য সম্পাদন করা সম্ভব ইনশাল্লাহ।

কার্যকরী কমিটির সম্মানিত সহ সভাপতি মোহাম্মাদ আছান, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল হক, সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিকুর রহমান সহ উপস্থিত ছিলেন বিগত বিভিন্ন মেয়াদকালের সভাপতির দায়িত্ব পালন করা যথাক্রমে সর্বজনাব আলম খন্দকার, ড.মাহবুব খান, নজরুল আলম, শিপার চৌধুরী, আবুল হাশেম, কেবিনেটের সভাপতিবৃন্দ ছাড়াও এরসাথে জড়িত জনাব আবুল হাছনাত, ফারুক আহমেদ, ইঞ্জিনিয়ার শহীদ আলম, ইঞ্জিনিয়ার রানা হাছান মাহমুদ, এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
প্রত্যেকে তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশকালে প্রথমেই বর্তমান কেবিনেটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের কার্য্যক্রম শুরুর পদ্ধতি, অফিস ডেকোরেটিং ইত্যাদি দেখে খুব মুগ্ধচিত্তে বলেন, এবারে একটা ট্যালেন্ট ও চৌকস টিম তারা নির্বাচন করেছেন যারা অনেক দূর এগিয়ে যাবে এবং পাশাপাশি কিছু দিকনির্দেশনাও উপস্থাপন করেন। কেবিনেট মেম্বারগণ অতীতের যেকোনো সময়ের তুলনায় তারা অনেক বেশি কার্যকর ও প্রজেক্ট সম্পাদন করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
