অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টার দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ দায়িত্ব বাড়ল তাদের।
মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে দায়িত্ব বাড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফকেও দায়িত্ব বাড়িয়ে ভূমি মন্ত্রণালয় দেওয়া হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্ৰণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সর্ব শেষ নৌ-পরিবহন মন্ত্রণালয় যুক্ত হয়েছে তার দায়িত্বের আওতায়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের দায়িত্ব বাড়িয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।
এসব মন্ত্রণালয়ের দায়িত্ব এর আগে ন্যস্ত ছিল প্রধান উপদেষ্টার ওপর। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে রয়েছে ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব।
এগুলো হলো– মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
উল্লেখ্য, আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তিনি। এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও চার উপদেষ্টা।
গত ৮ আগস্ট শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল ২৭ মন্ত্রণালয়। পরে চার নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। আজ আবার দায়িত্ব নতুন করে বণ্টন করা হলো।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
