২০১৮ সালে শিবগঞ্জ বিএনপির নেতা শাহ আলম সুজাকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকীকে আসামি করে বগুড়ায় আরেকটি হত্যা মামলা হয়েছে।
জেলা আদালতের আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন। মামলার আরজিতে শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৯ জনকে হুকুমের আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন- পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর তথ্যসচিব নাঈমুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাংবাদিক-উপস্থাপিকা ফারজানা রুপা, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম (জিন্নাহ), তার ছেলে হুসাইন শরীফ, শ্যালক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ (বিপুল), রেজ্জাকুল ইসলাম প্রমুখ। আরজিতে মোট ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহাবালা স্কুলমাঠে মহাজোট–সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী সভা হয়। ওই সভা থেকে ফেরার পথে আসামিরা মহাবালা সেতুর কাছে ময়দানহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলমকে অপহরণ করেন। ১ থেকে ৯ নম্বর আসামির হুকুমে এবং পরিকল্পনায় তাকে গুম করা হয়। পরে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি নওগাঁর রানীনগর উপজেলা থেকে শাহ আলমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ শুক্রবার বলেন, আদালতের নির্দেশে হত্যা মামলাটি থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
