শেখ হাসিনার সরকারে পতনের পর গ্রেপ্তার মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতাকর্মীরা ডিবি পুলিশের রিমান্ডে জেরার মুখে রয়েছেন। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যও দিচ্ছেন তারা। ছাত্র আন্দোলনের সময় অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে বলেছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এনিয়ে সেদিন গণভবনে তুলকালাম হয় বলে জানান পলক।
ডিবি হেফাজতে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার পতনের একদফা অন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, প্রয়োজনে তাকে (পলক) বলি দেওয়া হোক। তবুও শিক্ষার্থীদের অন্দোলন বন্ধ করা দরকার।
প্রধানমন্ত্রীকে ছাত্র-জনতার চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন পলক। সেসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পলককে তেড়ে মারতে আসেন। তখন সাহসী হয়ে পলক প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলেন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে বলার পর পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয় বলে রিমান্ডে জানান তিনি।
জুনাইদ আহমেদ পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশে গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে ৫ বছর মেয়াদি সরকারের যে ৫ কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করতে চাননি। জোর করে ওই চুক্তি বাতিল করান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কারণ টেন মিনিট স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক অন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন।
ডিবির জিজ্ঞাসাবাদে পলক জানান, প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা পলককে প্রশ্ন করেন, ‘দেশের স্থিতিশীলতা চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করেননি কেন?’ সে সময় নিশ্চুপ থাকেন পলক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক কামাল মিয়া। এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিরাপত্তার কারণে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রাখা হয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
