রাষ্ট্রদ্রোহের এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন নোয়াখালীর একটি আদালত।
বুধবার (২১ আগস্ট) নোয়াখালীর প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নোমান মঈনুদ্দিন এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জাবেদ উল্লাহ বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বলেন, আজ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক এই মামলায় চার জনের সাক্ষ্য নিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে প্রমাণ না পাওয়ায় তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।
জাবেদ উল্লাহ আরও বলেন, নোয়াখালীর চরজব্বার থানায় পরোয়ানা ফেরত পাঠানো হয়েছে।
নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের চরজব্বার থানায় রাষ্ট্রদোহিতার অভিযোগ এনে মামলা করা হয়। মামলা নং ১০। মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ১২১/১২১(ক)/১২৩(ক)/ ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে যায়। এরপরে সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
